× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

কে অ্যান্ড কিউর বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন মেলেনি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) আবেদন করেছে।

এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ সুপারিশ করেছিল। গত ২৭ অক্টোবর ডিএসইর মাধ্যমে প্রকাশিত ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটির বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়েছে। তবে এখনো কমিশনের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি

এ অবস্থায় আগামী ১৭ নভেম্বর নির্ধারিত রেকর্ড ডেট শুধু ৫ শতাংশ নগদ লভ্যাংশের জন্য প্রযোজ্য হবে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের জন্য পৃথক রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *