সোমবার, অক্টোবর ৫, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পস-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৯ টাকা ৯০ পয়সা বা ৮.৭২ শতাংশ, দাঁড়িয়েছে ২৪৮ টাকায়।

আর ৩ টাকা বা ৭.৬৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল, দিনশেষে যার দর দাঁড়ায় ৪২ টাকা ১০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্সুরেন্স ৭.১৭ শতাংশ, নুরানী ডাইং এন্ড সোয়েটার ৭.১৪ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস ৬.৭৬ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ৬.০২ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫.২১ শতাংশ, মতিন স্পিনিং মিলস্‌ ৪.৯৯ শতাংশ ও সাফকো স্পিনিং মিলস্‌ ৪.৭২ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *