ডিএসইতে মিশ্র প্রবণতায় প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ২৪১ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে মিশ্র প্রবণতায়। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। এদিকে, ‘ডিএস৩০’ সূচক ২.০৫ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ ০.৬৫ পয়েন্ট কমেছে।
এ সময়ে ডিএসইতে ২৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭২টি কোম্পানির দর বেড়েছে, ৮১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১২২টি কোম্পানির শেয়ার।
