ডিএসইতে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। আজ কোম্পানিটির ৪০ কোটি ৬৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৪ লাখ ৫ হাজার টাকার।
২১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং ফেকডিল।
