বুধবার, আগস্ট ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন লেনদেন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণেও।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে নেমে এসেছে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ২৭৬টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩১৩ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ৭৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *