বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার গ্রহণের সিদ্ধান্ত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক তাহরিন আমান তার মায়ের কাছ থেকে শেয়ার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, তাহরিন আমান তার মা তাজনীন আমানের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছ থেকে ১ লাখ ৬০ হাজার শেয়ার গ্রহণ করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ডিএসইর স্বাভাবিক লেনদেনের বাইরে এ শেয়ার উপহার হিসেবে গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *