বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানি দুইটির সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
সি পার্ল বিচ রিসোর্ট: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আইপিডিসি ফাইন্যান্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
