ডিএসইর ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৮ অক্টোবর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
এসব কোম্পানির ১২ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৪ হাজার ৯৭ টি শেয়ার ৬২ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ড্যাফেডিল কম্পিউটার্সের ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ িএপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
