রোববার দর নিম্নমুখী শীর্ষ ১০ শেয়ার
পূঁজিবাজার প্রেস ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে, ১৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৪৪ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩১ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫.১২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৪০ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৪.০৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৬৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৩.৪৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩.০৯ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৩.০৮ শতাংশ শেয়ারদর কমেছে।
