মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

ব্লকে বড় লেনদেন তিন কোম্পানির

পূঁজিবাজার প্রেস ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং অ্যামারেল্ড অয়েল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৫৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৭৬ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার এবং অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ৯৮ লাখ ১৯ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭২, বিকন ফার্মার ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার, ডরিন পাওয়ারের ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ৩ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *