বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ফ্যামিলি টেক্স বিডির সর্বোচ্চ দর পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্স বিডির। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৬.৯৮ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা বে-লিজিংয়ের শেয়ার দর ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৯ শতাংশ, বিআইএফসির ৫.৫৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, আজিজ পাইপসের ৫.৪২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৪৪ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪.৩৫ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *