বুধবার, জুলাই ২২, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ডিজিটাল প্লাটফর্মে এজিএম করবে রিলায়েন্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্র মতে, আগামী ৩১ মার্চ সকাল ১১টায় কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ৬ মার্চ।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ের জন্য রিলায়েন্স ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এদিকে গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানির এজিএম এবং ইজিএমের বিষয়ে আরও ছাড় দিয়ে নতুন নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি।

নির্দেশনায় বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সেসব কোম্পানি গত পাঁচ বছর একাধারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করেছে, সেসব কোম্পানিগুলো সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনেই ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *