শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ডিভিডেন্ডে পরিবর্তন নেই চার ব্যাংকের

পুঁজিবাজার প্রেস.কম : নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৩টি ইতোমধ্যেই ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪টি ব্যাংক আগের বছরের মতো একই রমক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ব্যাংকগুলো হলো: সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক এবং পূবালী ব্যাংক। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
সিটি ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
পূবালী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *