সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ৪ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো : মেঘনা পেট্রোলিয়াম, মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেস এবং রহিমা ফুড।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের ১১ নভেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায়, মালেক স্পিনিংয়ের ৭ নভেম্বর বিকাল পৌনে ৪টায়, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেসের ১২ নভেম্বর বিকাল আড়াইটায় এবং রহিমা ফুডের বোর্ড সভা ১১ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আর মালেক স্পিনিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড ডিভাইসেস এবং রহিমা ফুডের বোর্ড সভায় অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ইপিএস প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *