ডিভিডেন্ড ঘোষণা করবে ঢাকা ডাইং
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা আগামী ১১ ডিসেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
