ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
শনিবার (১৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা, যা আগের বছরে একই সময় যা ছিল ২ টাকা ১৫ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৮১ পয়সা, যা আগের বছর ছিল ৫০ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৮৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
