বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে পূঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো- বাংলাদেশ অটোকারস এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।।

কোম্পানিগুলো ডিএসইর মাধ্যমে জানিয়েছে, বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ অটোকারস ২ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আগের বছর বাংলাদেশ অটোকারস ৪ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *