ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ও হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো সমাপ্ত সময়ের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত অর্থবছরে ইসলামী ব্যাংক ১০ শতাংশ ডিভিডেন্ড পাঠিয়েছে ও ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের জন্য ঘোষিত ১ শতাংশ অর্ন্তবর্তীকালীন ডিভিডেন্ড পাঠিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।
