সরকার পতনের দুই দিনেই সূচক বাড়ল ৩৮৯ পয়েন্ট
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছে। তাতে শেখ হাসিনা পালানোর দ্বিতীয় দিনেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তাতে গতকাল এবং আজকে মিলে প্রধান সূচক বেড়েছে ৩৮৯ পয়েন্ট। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২১৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২০২২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা।
