ডেফোডিল কম্পিউটারসের ইপিএস বেড়ে ২০ পয়সা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি (আইটি সেক্টর) খাতের কোম্পানি ডেফোডিল কম্পিউটারস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছিল ১২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ২৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ১৩ টাকা ০৫ পয়সা।
আলোচ্য সময়ে সমন্বিত শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭৫ পয়সা আর গত বছরের একই সময় ছিল ৫৪ পয়সা (নেগেটিভ)।
