শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
আজকের সংবাদ

ড্যাফোডিল কম্পিউটার্স শাস্তির আওতায় আসছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।
ড্যাফোডিল কম্পিউটার্সের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ০.১৬ টাকা হিসাবে ৮০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে মুনাফার শতভাগ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।
মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৮০ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে ড্যাফোডিল কম্পিউটার্সকে।
ড্যাফোডিল কম্পিউটার্স আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ২৪% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ০.২১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ০.১৬ টাকা।
উল্লেখ্য ড্যাফোডিল কম্পিউটার্সের বর্তমানে ৪৯ কোটি ৯১ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৮.৬৯ শতাংশ। রবিবার (০২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪.৭০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *