বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ঢাকা ডাইং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইংয়ের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৮২) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৭১ টাকায়।
ঢাকা ডাইংয়ের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট পরবর্তীতে নির্ধারন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *