তিন আর্থিক প্রতিষ্ঠান ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে
গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের তিনটি কোম্পানির বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। এই তিনটি ব্যাংকের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই ৩টি কোম্পানির মধ্যে আইপিএলসি ফাইন্যান্স বিনিয়োগাকরীদের জন্য ১৫০ শতাংশ ক্যাশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ১৫ শতাংশ ক্যাশ এবং ইউনাইটেড ফাইন্যান্স ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।
