রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

তিন প্রান্তিক প্রকাশ করবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন,২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *