তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ গ্রামীণফোন লিমিটেডের
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.৫৩ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৬ টাকা ৭২ পয়সা।
আর্থিক বছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২০ টাকা ১৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৭ পয়সা।
