বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এমএল ডায়িং অ্যান্ড টেক্সটাইল
তালিকাভুক্ত কোম্পানি এমএল ডায়িং অ্যান্ড টেক্সটাইল ইন্ডা পিএলসি ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে৷ কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে৷
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
