বিকালে আসছে যে কোম্পানির ডিভিডেন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আজ মঙ্গলবার (২০ আগস্ট) ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা।
২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
