বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অনুসন্ধানী রিপোর্ট

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণখুলনা পাওয়ার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে থাকা ১৩৩ কোটি টাকার বিনিয়োগ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
জয়নুল হকের তিন সন্তান: রন হক শিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার। তাদের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাই মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৩০ লাখ বাথের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩ কোটি টাকা) বিনিয়োগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
জব্দের আদেশ পাওয়া কোম্পানিগুলো হলো—কেওআই রেস্টুরেন্ট কোম্পানি লিমিটেড, সিকদার গ্রুপ লিমিটেড, সিকদার হোল্ডিংস লিমিটেড, আর অ্যান্ড আর রেস্টুরেন্ট গ্রুপ লিমিটেড, জিরানা কোম্পানি লিমিটেড, জেআর আর্কিটেক্টস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও সিকদার অ্যান্ড গ্যারেট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সাত সদস্যের সমন্বয়ে একটি তদন্ত দল সিকদার গ্রুপ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে।
সেখানে আরও বলা হয়, আসামিরা তাদের অস্থাবর ও স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে। তারা যদি এ প্রক্রিয়ার মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম হয়, তবে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে। সরকারের পক্ষে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এসব সম্পত্তি জব্দ করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *