দরপতনের তালিকায় শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএসইতে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ২ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এর শেয়ার দর কমেছে ৩ দশমিক ৭৪ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রামীনফোন ৩.২৫শতাংশ,ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ ৩.৪ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩.৩ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস ২.৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস ২.৬৩ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ২.৫ শতাংশ দর কমেছে।
