সোমবার, জুলাই ১৩, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রামীন ওয়ান স্কিম টুয়ের দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *