বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরপতনে লেনদেন কমেছে এসএমই মার্কেটে

সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে। একই সঙ্গে এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ১৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

আজ এসএমইতে ২৬ লাখ ৬৮ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৯৩ লাখ ২৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৬ লাখ ০৪ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৭ লাখ ৪৯ হাজার ১৬৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকা।

বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বিডি পেইন্টস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *