বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (০৭ মার্চ) এশিয়াটিক ল্যাবের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিকন ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ৩৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।

বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন, স্টান্ডার্ড ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *