সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের সেরা ১০ শেয়ার

গেল সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। উত্থানের সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন ও শেয়ারের দামেও উত্থান হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় লেনদেন নিয়ে নেতৃত্বে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৮৩ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ লাখ ৯৯ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৬ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার, কর্ণফুলী ইন্সুরেন্সের ৮১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার, বিচ হ্যাচারিরর ৭৭ কোটি ১৭ লাথ ৮০ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৭৪ কোটি ৯০ লাখ টাকার, মেঘনা লাইফ ইন্সরেন্সের ৭৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার এবং পাওয়ার গ্রীডের ৭১ কোটি ২১ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *