বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সামিট অ্যালায়েন্স পোর্টের আয় বেড়েছে ১২২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২২ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৮০ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৪৪ পয়সা বা ১২২ দশমিক ২২ শতাংশ বেড়েছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮৬ টাকা পয়সা, যা গত বছর একই সময়ে ৫৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ৫১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *