সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএসইতে এস ট্রিমসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৮ শতাংশ। আর ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ৫ দশমিক ১০ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৪ দশমিক ৭৫ শতাংশ, গ্রামীণফোনের ৪ দশমিক ৫৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪ দশমিক ১৯ শতাংশ, বিকন ফার্মার ৪ দশমিক ১৭ শতাংশ, সোনালী পেপারের ৪ দশমিক ০৩ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *