বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ২১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মে) গ্লোবাল হেভি র শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, সোনারগাঁও টেক্সটাইল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *