বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৭ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম এবং আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। এদিন কোম্পানিটির ৬ কোটি ১৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৫৯ লাখ ১৩ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *