শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ৩১৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৮ এপ্রিল) ডিএসইতে দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।

সোমবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা সিএনজি, অলিম্পিক এক্সেসরিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, আফতাব অটো, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *