মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটা পিএলসির নতুন ঔষধ রপ্তানি

রেনাটা পিএলসি গতকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটাপ্রলল টারট্রেট নামের একটি ওষুধের ১২ দশমিক চার মিলিয়ন ট্যাবলেটের চালান পাঠিয়েছে। এটিই প্রথমবারের মতো কোম্পানির তার নিজস্ব রাজেন্দ্রপুর, গাজীপুর (আরজিএফ) ইউএস-এফডিএ কর্তৃক অনুমোদিত কারখানা থেকে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করেছে। এটি উল্লেখ করা উচিত, রেনাটা ২০২২ সালে ফ্রোভ্যাট্রিপটানের মাধ্যমে মার্কিন বাজারে প্রবেশ করেছিল। তারপর ২০২৩ সালে মেটোলাজোন মার্কিন বাজারে সরবরাহ করে। এ দুটি পণ্যই অন্যত্র চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে মার্কিন বাজারে সরবরাহ করা হয়েছিল।

মেটাপ্রলল টারট্রেট উচ্চ রক্তচাপ, এনজাইনা, হার্ট ফেইলিউর এবং অন্যান্য হƒদ্রোগজনিত চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহƒত একটি ওষুধ। মার্কিন বাজারে মেটাপ্রলল টারট্রেট একটি বড় পণ্য এবং এর বাজার ক্রমবর্ধমান। উল্লেখ্য, ২০২১ সালে ইউএস মার্কেটে মেটাপ্রলল টারট্রেটের ৬৫ দশমিক পাঁচ মিলিয়ন প্রেসক্রিপশনের রেকর্ড আছে।

রেনাটার মিরপুর, রাজেন্দ্রপুর ও ভালুকা এই তিন সাইটে মোট ১৬টি কারখানা রয়েছে। রাজেন্দ্রপুর জেনারেল ফেসিলিট ২০২২ সালের নভেম্বর মাসে ইউএস-এফডিএ কর্তৃক অনুমোদন পায়। দেশীয় ১৬০ বিজ্ঞানীর প্রচেস্টায় কোম্পানিটি ৭০টি বায়ো ইকুইভেলেন্ট প্রোডাক্টস্ তৈরি করছে, যা পৃথিবীর ৪০টি দেশে রপ্তানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *