বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্স, ঢাকা ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ঢাকা ব্যাংক ১০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *