বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর হারানোর শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩৩২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ইন্স্যুরেন্স ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৯ জুলাই) এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা বাকি কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, আরএফএল, জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল এবং আলহাজ টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *