শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৯ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আর ৪ দশমিক ৩৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ, জেমিনি সি ফুড, সায়হাম টেক্সটাইল, ফার্মাএইড, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার এবং ওয়ান ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *