বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সমতা লেদার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১২ জুন) সমতা লেদারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।

বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ইউনিলিভার, লিগ্যাসি ফুটওয়্যার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *