বুধবার, জুলাই ১৫, ২০২৬
আজকের সংবাদ

দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: । কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: । কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৯১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৪.৫৫ শতাংশ কমেছে, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৩.৫১ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ৩.৪৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৩.২৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৩.১৬ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩.১৫ শতাংশ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *