সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

দর বৃদ্ধির কারণ জানে না রূপালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ১০ জানুয়ারি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, ডিএসইতে গত ২০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। আর গতকাল বুধবার (১০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *