বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ৫.৮০ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৫.৬৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৮০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, ইফাদ অটোসের ৪.০২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ ও শার্প ইন্ড্রাস্ট্রিজের ৩.৯৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *