শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে পূবালী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পূবালী ব্যাংকের ১৯ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোনের আজ ১৩ কোটি ০৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাত, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *