বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইতে এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক, যমুনা ব্যাংক এবং এপেক্স ফুডস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *