মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ক্রাউন সিমেন্ট

রবিবার (০৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ তালিকার শীর্ষে উঠেছে।
রবিবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, আইপিডিসির ৯.৮৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৯ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৮.৮৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৬৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ শতাংশ ও নাহি অ্যালুমিনিয়ামের ৮.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *