সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৭.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস্‌-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৭.২৮ শতাংশ, দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়।

আর ২৪ টাকা ৪০ পয়সা বা ৬.৮৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্‌, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৭৯ টাকা ৪০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইভিন্স টেক্সটাইল ৬.১৬ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৫.৬৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.২৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৫.১৩ শতাংশ, কে এন্ড কিউ (বাংলাদেশ) ৪.৮৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ৪.৫০ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স ৪.৪৫ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *